ফিকহুস সুনান ওয়াল আসার

২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ

হাদীস নং: ২১৮৫
হেবা তথা অনুদান প্রসঙ্গ
অনুদান প্রদানকারীর অনুদানের উপর তারই অধিকার বেশী, যদি না সে প্রতিদান লাভ করে বা রক্ত-সম্পর্কীয় মাহরামকে অনুদান প্রদান করে
(২১৮৫) তাবিয়ি ইবরাহীম নাখায় বলেন, উমার রা. বলেছেন, যদি কেউ রক্তসম্পর্কীয় নিকটাত্মীয়কে হেবা বা অনুদান প্রদান করে, তবে সে তা ফিরিয়ে নিতে পারবে না। আর যদি কেউ রক্ত-সম্পৰ্কীয় নিকটাত্মীয় ছাড়া অন্য কাউকে হেবা-অনুদান প্রদান করে, তবে প্রতিদান না পাওয়া পর্যন্ত সে তা ফেরত নিতে পারবে।
كتاب الهبة
عن إبراهيم قال: قال عمر رضي الله عنه: من وهب هبة لذي رحم فليس له أن يرجع فيها ومن وهب هبة لغير ذي رحم فله أن يرجع فيها إلا أن يثاب منها.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আব্দুর রাযযাক । হাদীসটির সনদ মুরসাল বা বিচ্ছিন্ন। কারণ ইবরাহীম নাখয়ির জন্ম হয়েছে উমার রা.র ইন্তিকালের পরে, ফলে তিনি সরাসরি উমার রা. থেকে কোনো কিছুই শোনেন নি। তবে হাদীসটির অবশিষ্ট সনদ শক্তিশালী)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৬৫২৫, ১৬৫২৮; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/১২৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান