ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৭৪
হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদিয়া উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়া
(২১৭৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাদিয়া গ্রহণ করতেন এবং হাদিয়ার জন্য (হাদিয়া প্রদানকারীকে) প্রতিদান প্রদান করতেন।
كتاب الهبة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يقبل الهدية ويثيب عليها.
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-২৫৮৫; সুনান আবু দাউদ, হাদীস-৩৫৩৬; সুনান তিরমিযি, হাদীস-১৯৫৩]
হাদীসের ব্যাখ্যা:
মূল কথা হচ্ছে- রাসূলুল্লাহ ﷺ-কে যখন কোন আশিক হাদিয়া দিতেন তখন তিনি সন্তুষ্টচিত্তে গ্রহণ করতেন এবং আল্লাহর বাণী هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ অনুযায়ী সেই হাদিয়া প্রদানকারীকে নিজেও হাদিয়া দিতেন। (সেই সময় হোক অথবা পরে হোক)। সামনে লিখিতব্য কোন কোন হাদীস থেকে জানা যাবে যে তিনি উম্মতকেও এই কর্মপদ্ধতির উপদেশ দান করেছেন। নিঃসন্দেহে উত্তম চরিত্রের দাবি এটাই। আক্ষেপ! উম্মতের মধ্যে বরং বিশিষ্ট উম্মতের মধ্যেও এই সুন্দর সুন্নাত এর প্রতি আমল খুব কম পরিদৃষ্ট হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)