ফিকহুস সুনান ওয়াল আসার
২৪. গচ্ছিত আমানত অধ্যায়
হাদীস নং: ২১৬৬
গচ্ছিত আমানত অধ্যায়
আমানত ও কর্যের ক্ষেত্রে গ্রহীতার অবহেলা না হলে ক্ষতিপূরণ নেই
(২১৬৬) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয়, তবে তার উপর কোনো যামানত বা ক্ষতিপূরণের দায়িত্ব নেই (তার ইচ্ছাকৃত অবহেলা ছাড়া তা নষ্ট হলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না)।
كتاب الوديعة والعارية
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: من أودع وديعة فلا ضمان عليه.
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন হিব্বান হাসান সনদে। হাদীসটি ইবন মাজাহ সঙ্কলন করেছেন এবং ইবন মাজাহর সূত্রে বাইহাকি ও দারাকুতনি অনুরূপ অর্থে তা সঙ্কলন করেছেন । বাইহাকি ও দারাকুতনি হাদীসটিকে যয়ীফ বলেছেন। ইবনুত তুরকমানি হাদীসটিকে গ্রহণযোগ্য বলেছেন)। [সুনান ইবন মাজাহ, হাদীস-২৪০১; সুনান দারাকুতনি, হাদীস-২৯৬১; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১১৪৮৭; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/১১৫]