ফিকহুস সুনান ওয়াল আসার

২৪. গচ্ছিত আমানত অধ্যায়

হাদীস নং: ২১৬৭
গচ্ছিত আমানত অধ্যায়
আমানত ও কর্যের ক্ষেত্রে গ্রহীতার অবহেলা না হলে ক্ষতিপূরণ নেই
(২১৬৭) উমার ইবন খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ব্যবহারিক উপহার বা কর্য (Usufruct gift / temporarily-lent thing) গচ্ছিত আমানতেরই মতো, তা নষ্ট হয়ে গেলে ক্ষতিপূরণ দিতে হবে না। তবে যদি গ্রহীতা সীমালঙ্ঘন করে বা অবহেলা করে (তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে ।)
كتاب الوديعة والعارية
عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال: العارية بمنزلة الوديعة لا ضمان فيها إلا أن يتعدى.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আব্দুর রাযযাক । ইবন আবী শাইবা অনুরূপ মতামত আলী রা. থেকে সঙ্কলন করেছেন। ইবনু হাযম বলেছেন, হাদীসটি সহীহ)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৪৭৮৫; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/১১৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান