ফিকহুস সুনান ওয়াল আসার

২৪. গচ্ছিত আমানত অধ্যায়

হাদীস নং: ২১৬৩
গচ্ছিত আমানত অধ্যায়
আমানত ফেরত দেওয়া
(২১৬৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার নিকট যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানত তুমি তাকে পৌঁছে দেবে। আর যে ব্যক্তি তোমার আমানতের খেয়ানত করেছে তুমি তার আমানতের খেয়ানত করবে না।
كتاب الوديعة والعارية
عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি । তিনি হাদীসটিকে হাসান বলেছেন) । [সুনান তিরমিযি, হাদীস-১২৬৪; সুনান আবু দাউদ, হাদীস-৩৫৩৫]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২১৬৩ | মুসলিম বাংলা