ফিকহুস সুনান ওয়াল আসার
২৪. গচ্ছিত আমানত অধ্যায়
হাদীস নং: ২১৬৪
গচ্ছিত আমানত অধ্যায়
আমানত ফেরত দেওয়া
(২১৬৪) সামুরা ইবন জুনদাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হস্ত যা গ্রহণ করবে তা ফেরত না দেওয়া পর্যন্ত তারই দায়িত্বে থাকবে।
كتاب الوديعة والعارية
عن سمرة بن جندب رضي الله عنه مرفوعا: على اليد ما أخذت حتى تؤدي.
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি তিনি হাদীসটিকে হাসান বলেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-১২৬৬; সুনান আবু দাউদ, হাদীস-৩৫৬১; সুনান ইবন মাজাহ, হাদীস-২৪০০]