ফিকহুস সুনান ওয়াল আসার

২১. প্রতিনিধিত্ব করা

হাদীস নং: ২১৩৬
প্রতিনিধিত্ব করা
বিবাহের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৬) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমার ইবনুল খাত্তাব রার মাধ্যমে তার নিকট বিবাহের প্রস্তাব পাঠান। এ বিষয়ক বিস্তারিত বিবরণের শেষে হাদীসে বলা হয়েছে: তখন উম্মু সালামা রা. তার পুত্রকে বলেন, হে উমার, উঠো এবং রাসূলুল্লাহ (ﷺ) কে বিবাহ করাও । তখন সে বিবাহের কার্যাদি সম্পন্ন করে।
كتاب الوكالة
عن أم سلمة رضي الله عنها أنه بعث إليها رسول الله صلى الله عليه وسلم عمر بن الخطاب يخطبها عليه... فقالت لابنها: يا عمر قم فزوج رسول الله صلى الله عليه وسلم فزوجه

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ ও নাসায়ি। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন) । [মুসনাদ আহমাদ, হাদীস-২৬৬৯৭; সুনান নাসায়ি, হাদীস-৩২৫৪; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৭৩৪]
tahqiqতাহকীক:তাহকীক চলমান