ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৯৪
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শরীআত নির্ধারিত শাস্তির ক্ষেত্রে যামানত নেই
(২০৯৪) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শরীআত নির্ধারিত কোনো শাস্তির ক্ষেত্রে যামানত নেই।
كتاب البيوع
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: لا كفالة في حد

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি বাইহাকি ও ইবন আদি সঙ্কলন করেছেন। তারা উভয়েই হাদীসটিকে দুর্বল ও সনদ ত্রুটিযুক্ত বলে উল্লেখ করেছেন)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১১৪১৭; মা'রিফাতুস সুনান, হাদীস-১১৯৩৫; ইবন আদি, আল কামিল ৬/৪১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান