ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৭১
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
সুপারিশের বিনিময়ে দেওয়া উপহার গ্রহণ করলে সুদ গ্রহণ করা হবে
(২০৭১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো সুপারিশ করে এবং তাকে এই সুপারিশের কারণে কোনো উপহার হাদিয়া প্রদান করা হয়, আর সে তা গ্রহণ করে, তবে সে সুদের একটি কঠিন অধ্যায়ে প্রবেশ করবে।
كتاب البيوع
عن أبي أمامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من شفع لأخيه بشفاعة فأهدى له هدية عليها فقبلها فقد أتى بابا عظيما من أبواب الربا.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ সনদের বর্ণনাকারীগণ অগ্রহণযোগ্য নন)।** [সুনান আবু দাউদ, হাদীস-৩৫৪১]
** [শায়খ আলবানি বলেন, বর্ণনাটির সনদ হাসান। আবু উমামা রা.র সাগরিদ কাসিম ইবন আব্দুর রাহমান ব্যতিত এর সকল রাবীই নির্ভরযোগ্য, মুসলিমের রাবী। আর কাসিম হাদীস বর্ণনায় গ্রহণযোগ্য। শায়খ আরনাউত বলেন, 'বর্ণনাটি মুনকার। কাসিম যদিও সিকাহ রাবী, তবে তার অনেক গরীব বর্ণনা আছে। এটি তার একক বর্ণনার অন্তর্ভুক্ত। ইবনুল কাত্তান 'আল ওয়াহমু ওয়াল ঈহাম' গ্রন্থে 'যে সকল হাদীসে আব্দুল হক ইশবীলি সহীহ হিসেবে নীরবতা অবলম্বন করেছেন, অথচ সহীহ নয়' পরিচ্ছেদে এই হাদীসটি উল্লেখ করেছেন। শায়খ আলবানি তার সিলসিলা সহীহাহয় ( ৩৪৬৫ নং হাদীস) ভুল করেছেন- তিনি এটিকে হাসান বলেছেন'। দেখুন: মুসনাদ আহমাদ; তাহকীক শুআইব আরনাউত ৫/৩৯৯-সম্পাদক]