ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৬৮
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
বাকিকে বাকিতে বিক্রয় নিষিদ্ধ
(২০৬৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বাকিতে ক্রীত দ্রব্য বাকিতে বিক্রয় করতে নিষেধ করেছেন।১
كتاب البيوع
عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع الكالي بالكالي يعني الدين بالدين.
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি হাকিম সঙ্কলন করেছেন তাহাবিও হাদীসটি সঙ্কলন করেছেন।২ তার বর্ণনায় ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে, ‘এর অর্থ হল, ঋণকে ঋণ দিয়ে বিক্রয় করা নিষিদ্ধ')। [মুস্তাদরাক হাকিম, হাদীস-২৩৪২; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৫৫৫৪; সুনান দারাকুতনি, হাদীস-৩০৬০]
১। যেমন, কেউ একবছর মেয়াদের চুক্তিতে ৫০০০ টাকায় একটি সাইকেল ক্রয় করলেন। বছর শেষে তিনি চুক্তি অনুসারে মূল্য পরিশোধ করতে অক্ষম হয়ে বিক্রেতাকে বললেন, তুমি সাইকেলটির মূল্য বৃদ্ধি করে আরেক বছরের বাকি চুক্তিতে আমাকে বিক্রয় করো। এইরূপ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। (অনুবাদক)
২। [হাকিম ও যাহাবি বলেছেন, 'হাদীসটি মুসলিমের শর্তে সহীহ'। সনদের রাবী 'মুসা' হাকিমের বর্ণনায় ইবন উকবাহ এবং তাহাবির বর্ণনায় 'ইবন উবাইদাহ'। বাইহাকি বলেন, 'ইবন উবাইদাহ'ই সঠিক'। আর মুসা ইবন উবাইদাহ প্রসিদ্ধ দুর্বল রাবী। দেখুন: সুনানুল কুবরা লিল বাইহাকি ৫/৬২১। -সম্পাদক]