ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৫৮
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
দর্শনের এখতিয়ার বা দেখার পরে ফেরত দেওয়ার অধিকার
(২০৫৮) দ্বিতীয় হিজরি শতাব্দীর তাবিয়ি মাকহুল বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ না দেখে কোনো কিছু ক্রয় করে তবে দেখার পরে তার এখতিয়ার বা অধিকার থাকবে, সে ইচ্ছা করলে পণ্যটি গ্রহণ করবে এবং ইচ্ছা করলে তা ফেরত দেবে।
كتاب البيوع
عن مكحول مرفوعا: من اشترى شيئا لم يره فهو بالخيار إذا رآه إن شاء أخذه وإن شاء تركه
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি)।** [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১০৪২৫; সুনান দারাকুতনি, হাদীস-২৮০৩]
** [গ্রন্থকার টীকায় বলেন, 'বাইহাকি হাদীসটিকে ইবন আবু মারয়ামের কারণে ত্রুটিযুক্ত, দুর্বল বলেছেন। তবে ইবন আদির মতে তার হাদীস চলনসই। তাকে আরো দুর্বল বলেছেন, আহমাদ, ইয়াহইয়া, আবু হাতিম, আবু যুরআ ও দারাকুতনি। ইবন হাযম বলেন, 'তিনি মিথ্যায় খ্যাত; সনদের অন্য রাবী ইসমাঈল ইবন আইয়াশ দুর্বল। এছাড়াও হাদীসটি মুরসাল'। দেখুন: ইবনুল জাওযি আত তাহকীক ২/১৬৬; ইবন আব্দুল হাদি, তানকীহুত তাহকীক ৪/৯; ইবন হাযম, আল মুহাল্লা ৭/২২১; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/৯।-সম্পাদক]