ফিকহুস সুনান ওয়াল আসার
১৬. অংশীদারিত্ব প্রসঙ্গ
হাদীস নং: ১৯৯৩
অংশীদারিত্ব প্রসঙ্গ
অংশীদারদ্বয়ের মর্যাদা, যদি একজন আরেকজনের বিশ্বাসভঙ্গ না করে
(১৯৯৩) সায়িব ইবন আবুস সায়িব রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, আপনি আমার সাথে ব্যবসায়িক অংশীদার ছিলেন । আপনি অত্যন্ত ভালো অংশীদার ছিলেন। আপনি বিরোধিতা করতেন না এবং বিতর্ক করতেন না।
كتاب الشركة
عن السائب بن أبي السائب رضي الله عنه أنه قال للنبي صلى الله عليه وسلم: كنت شريكي فنعم الشريك كنت لا تداري ولا تماري
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৪৮৩৬; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৩৫৭; সুনান ইবন মাজাহ, হাদীস-২২৮৭]