ফিকহুস সুনান ওয়াল আসার
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
হাদীস নং: ১৯৮৬
কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
পলাতক দাস আটক করা এবং আটককারীর পুরস্কার
(১৯৮৬) আবু আমর শাইবানি বলেন, কয়েকজন পলাতক প্রাপ্তবয়স্ক ক্রীতদাস আমার হস্তগত হয়। আমি ইবন মাসউদ রা.কে সে কথা জানাই । তিনি বলেন, সাওয়াব এবং লাভ। আমি বললাম, সাওয়াব তো বুঝলাম (অন্যের পালানো দাস তাকে ফেরত দেওয়ার সাওয়াব)। কিন্তু লাভ কী? তিনি বলেন, প্রত্যেক দাসের জন্য চল্লিশ দিরহাম।
كتاب اللقطة و اللقيط و الإباق
عن أبي عمرو الشيباني قال: أصبت غلمانا أباقا بالغين فذكرت ذلك لابن مسعود رضي الله عنه فقال: الأجر والغنيمة قلت: هذا الأجر فما الغنيمة؟ قال: أربعون درهما من كل رأس
হাদীসের তাখরীজ (সূত্র):
(আব্দুর রাযযাক ও তাবারানি বাইহাকি বলেন, এ বিষয়ে যা কিছু বর্ণিত হয়েছে তন্মধ্যে এই বর্ণনাটিই সর্বোত্তম। ইবন আবী শাইবা অন্য সনদে অনুরূপ মতামত উমার রা. ও আলী রা. থেকে সঙ্কলন করেছেন)। [মুসান্নাফ আব্দুর রাযযাক,হাদীস-১৪৯১১; তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৯০৬৬; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২১৯৪৩; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৪৭০]