ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯০৮
জিহাদ অধ্যায়
অশ্বারোহী এবং পদাতিক সৈন্যের অংশ
(১৯০৮) তাবিয়ি মাকহুল থেকে বর্ণিত, যুবাইর রা. খাইবারের যুদ্ধে দুইটি ঘোড়া নিয়ে উপস্থিত হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে পাঁচটি অংশ প্রদান করেন । তার নিজের জন্য এক অংশ ও দুইটি ঘোড়ার জন্য চার অংশ ।
كتاب الجهاد
عن مكحول أن الزبير رضي الله عنه حضر خيبر بفرسين فأعطاه النّبي صلى الله عليه وسلم خمسة أسهم سهم له وأربعة أسهم لفرسيه
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন আবী শাইবা শাফিয়ি** এই হাদীসের প্রতি ইঙ্গিত করেছেন) । [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৯৩২৪; শাফিয়ি, কিতাবুল উম্ম ৪/১৫২; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৪১৮]
বাইহাকি ও দারাকুতনি অনুরূপ হাদীস বিশর ইবন আমর ইবন মুহসিন থেকে উদ্ধৃত করেছেন । এক্ষেত্রে একটি সর্বজনজ্ঞাত বিষয় হল, সকল ফকীহ একমত যে, কেউ যদি যুদ্ধে তিনটি ঘোড়া নিয়ে উপস্থিত হন তবে তিনি শুধুমাত্র একটি ঘোড়ার জন্যই গনীমতের অংশ পাবেন। এ বিষয়ে কোনো মতভেদ নেই । মহান আল্লাহই ভালো জানেন ।
** [ইবন হাজার বলেন, ওয়াকিদি অন্য একটি সূত্রে অনুরূপ হাদীস সঙ্কলন করেছেন। জুবাইর-পুত্র আব্দুল্লাহর বিপরীত বর্ননার কারণে ইমাম শাফিয়ি বর্ণনাটিকে ত্রুটিযুক্ত বলেছেন। দেখুন: ইবন হাজার, আদ দিরায়াহ ২/১২৪। -সম্পাদক]