ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯০১
জিহাদ অধ্যায়
চুক্তি প্রতিপালন করা এবং দূত আটক না করা
(১৯০১) আবু রাফি' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি চুক্তি ভঙ্গ করি না এবং কোনো দূত আটকে রাখি না।
كتاب الجهاد
عن أبي رافع رضي الله عنه مرفوعا: إني لا أخيس بالعهد ولا أحبس البرد

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ। ইবন হিব্বান হাদীসটি সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-২৭৫৮; সহীহ ইবন হিব্বান, হাদীস-৪৮৭৭; মুসনাদ আহমাদ, হাদীস-২৩৮৫৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান