ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৯০
জিহাদ অধ্যায়
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯০) সা'ব ইবন জাসসামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে মুশরিকদের সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হয়। রাত্রিকালে তাদের উপর আক্রমণ করা হলে তাদের স্ত্রী ও সন্তানরাও আক্রমণে হতাহত হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তারাও তাদের অন্তর্ভুক্ত।
كتاب الجهاد
عن الصعب بن جثامة رضي الله عنه قال: سئل النبي صلى الله عليه وسلم عن الذراري من المشركين يبيتون فيصيبون من نسائهم وذراريهم فقال: هم منهم. قال الزهري: ثم نهى رسول الله صلى الله عليه وسلم بعد ذلك عن قتل النساء والولدان

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি ও মুসলিম। আবু দাউদের বর্ণনায় হাদীসের শেষে বর্ণনাকারী তাবিয়ি ইবন শিহাব যুহরি বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন)। [সহীহ বুখারি, হাদীস-৩০১২; সহীহ মুসলিম, হাদীস-১৭৪৫; সুনান আবু দাউদ, হাদীস-২৬৭২; সুনান ইবন মাজাহ, হাদীস-২৮৩৯]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)