ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৬৩
জিহাদ অধ্যায়
কিয়ামত পর্যন্ত জিহাদ ওয়াজিব
(১৮৬৩) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের একটি দল সত্যের উপর যুদ্ধ করতেই থাকবে । তারা তাদের বিরোধীদের উপর বিজয়ী হবে। এভাবেই তাদের সর্বশেষ মানুষেরা মাসীহ দাজ্জালের সাথে যুদ্ধ করবে।
كتاب الجهاد
عن عمران بن حصين رضي الله عنه مرفوعا: لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخرهم المسيح الدجال
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ সুন্দর সনদে)।** [সুনান আবু দাউদ, হাদীস-২৪৮৪; মুসনাদ আহমাদ, হাদীস-১৯৯২০; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৩৯২]
** হাদীসটি সহীহ মুসলিমেও সঙ্কলিত প্রায় একই ভাষায়। (অনুবাদক)
** হাদীসটি সহীহ মুসলিমেও সঙ্কলিত প্রায় একই ভাষায়। (অনুবাদক)