ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৫৪
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
বারংবার চুরি করলে
(১৮৫৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, এক চোরকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আনয়ন করা হয়। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও । তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো । তখন (তার ডানহাত) কর্তন করা হয়। দ্বিতীয় বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও। তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো। তখন (তার বামপা) কর্তন করা হয় । তৃতীয় বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও। তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র । তিনি বলেন, কর্তন করো। তখন (তার বামহাত) কর্তন করা হয়। চতুর্থ বারে আবার তাকে আনা হল। তিনি বলেন, একে মৃত্যুদণ্ড দাও । তারা বলেন, হে আল্লাহর রাসূল, এ তো চুরি করেছে মাত্র। তিনি বলেন, কর্তন করো । তখন (তার ডানপা) কর্তন করা হয়। পঞ্চম বারে আবার তাকে আনা হল । তিনি বলেন, একে হত্যা করো।
كتاب الحدود
عن جابر بن عبد الله رضي الله عنه قال: جيء بسارق إلى النبي صلى الله عليه وسلم فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال: إقطعوه قال: فقطع ثم جيء به الثانية فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال اقطعوه قال: فقطع ثم جيء به الثالثة فقال: أقتلوه فقالوا: يا رسول الله إنما سرق فقال: إقطعوه ثم أتي به الرابعة فقال: أقتلوه فقالوا: يا رسول الله: إنما سرق قال: اقطعوه فأتي به الخامسة فقال اقتلوه

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ। নাসায়ি হাদীসটিকে অত্যন্ত দুর্বল ও আপত্তিকর বলে উল্লেখ করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস ৪৪১০; নাসায়ি, আস সুনানুল কুবরা, হাদীস-৭৪২৯]
এই অর্থে অন্য একটি হাদীস হারিস ইবনু হাতিবের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত হয়েছে। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন, কিন্তু যাহাবি হাদীসটি অত্যন্ত দুর্বল বলে উল্লেখ করেছেন। গ্রন্থকার বলেন, ঘটনাটি সহীহ হলেও, তা শরীআতি শাস্তির অংশ ছিল না। একটি বিশেষ ঘটনায় রাষ্ট্রীয় ও নিরাপত্তাগত বিশেষ সিদ্ধান্ত ছিল। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান