ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৩৮
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
বারংবার মদপান করলে
(১৮৩৮) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি মদপান করবে তাকে তোমরা বেত্রাঘাত করবে। যদি সে চতুর্থবার মদপান করে তাহলে তোমরা তাকে হত্যা করবে। তিনি বলেন, অতঃপর নবী (ﷺ) এর নিকট একব্যক্তিকে আনয়ন করা হয় যে চতুর্থবার মদপান করেছে । তিনি তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন নি, বরং বেত্রাঘাত করেন ।
كتاب الحدود
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: من شرب الخمر فاجلدوه فإن عاد في الرابعة فاقتلوه. قال: ثم أتي النبي صلى الله عليه وسلم بعد ذلك برجل قد شرب الخمر في الرابعة فضربه ولم يقتله... فرأى المسلمون أن الحد قد وقع وأن القتل قد رفع... فجلد فكان ذلك ناسخا للقتل
হাদীসের তাখরীজ (সূত্র):
(নাসায়ি 'আস সুনানুল কুবরা' গ্রন্থে। এক বর্ণনায় হাদীসের শেষে জাবির রা. বলেন, এ থেকে মুসলিমগণ দেখতে পেলেন যে, চতুর্থবার মদপান করে ধরা পড়ার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান প্রথমে প্রদান করা হয়েছিল এবং পরে তা রহিত করা হল। বাযযার** সমার্থক একটি হাদীস উদ্ধৃত করেছেন এবং হাদীসটির শেষে জাবির রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পরবর্তী এই কর্মটি ছিল হত্যার নির্দেশের রহিতকারী। তিরমিযি ও আবু দাউদ কুবাইসার হাদীস উদ্ধৃত করেছেন যা হত্যার নির্দেশের রহিতকরণ প্রমাণিত করে। তারা উভয়ে ইবন শিহাব যুহরি থেকে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য উদ্ধৃত করেছেন)। [নাসায়ি, 'আস সুনানুল কুবরা, হাদীস-৫২৮৪; সুনান তিরমিযি, হাদীস-১৪৪৪; সুনান আবু দাউদ, হাদীস-৪৪৮৫; মুসনাদ বাযযার, হাদীস ৫৯৬৫; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৩৪৭]
** [গ্রন্থকার টীকায় বলেন, 'হাদীসটি উদ্ধৃত করে হাইসামি কোনো মন্তব্য করেন নি' । ইসলাম মানসুর দুর্বল বলেছেন। দেখুন: হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ৬/২৭৮; ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৮/৬৭৮। -সম্পাদক]
** [গ্রন্থকার টীকায় বলেন, 'হাদীসটি উদ্ধৃত করে হাইসামি কোনো মন্তব্য করেন নি' । ইসলাম মানসুর দুর্বল বলেছেন। দেখুন: হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ৬/২৭৮; ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৮/৬৭৮। -সম্পাদক]