ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৯৬
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হস্তমৈথুনের পাপ
(১৭৯৬) আনাস থেকে রা. বর্ণিত, তিনি বলেন, সাত শ্রেণির মানুষের প্রতি আল্লাহ দৃষ্টিপাত করবেন না, তাদের এক শ্রেণি যারা হস্তমৈথুন করে।
كتاب الحدود
عن أنس بن مالك رضي الله عنه: سبعة لا ينظر الله إليهم فذكر منهم: الناكح يده

হাদীসের তাখরীজ (সূত্র):

(আযদি দুর্বল সনদে। আবুশ শাইখ তার 'আত-তারহীব' পুস্তকে হাদীসটি উদ্ধৃত করেছেন । আবু জা'ফর ফিরইয়াবি ইবন উমার থেকে হাসান সনদে** অনুরূপ বক্তব্য উদ্ধৃত করেছেন)। [বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস-৫০৮৭; তাফসীর ইবন কাসীর ৫/৪০৪; ইবনুল জাওযি আল ইলালুল মুতানাহিয়াহ ২/১৪৪; ইবন হাজার, আত তালখীসুল হাবীর, হাদীস-১৫৪৫]

** গ্রন্থকার টীকায় বলেন, এই হাদীসের সনদে ইবন লাহীয়া আছেন। তাকে অনেকে দুর্বল বলেছেন, কেউ চলনসই বলেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৯৬ | মুসলিম বাংলা