ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৭৮২
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সন্দেহের কারণে ‘হদ্দ' বা নির্ধারিত শাস্তি প্রতিহত করা (benefit of doubt)
(১৭৮২) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সন্দেহ থাকলে তোমরা হদ্দ বা শরীআত নির্ধারিত শাস্তিগুলো প্রদান থেকে বিরত থাকবে ।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنه مرفوعا: ادرءوا الحدود بالشبهات

হাদীসের তাখরীজ (সূত্র):

(হারিসি সহীহ সনদে। ইবন আদিও অনুরূপ বর্ণনা সঙ্কলন করেছেন)। [শাওকানি, নাইনুল আওতার ৭/১২৫; সাখাবি, আল মাকাসিদুল হাসানাহ, হাদীস-৪৬]
তিরমিযি আয়িশার সূত্রে এই অর্থে একটি হাদীস রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন । হাকিম হাদীসটিকে রাসূলুল্লাহ (ﷺ) এর বক্তব্য হিসাবে সহীহ বলেছেন। তিরমিযি ও বাইহাকি উল্লেখ করেছেন যে, বিভিন্ন বর্ণনার তুলনামূলক নিরীক্ষায় প্রতীয়মান হয় যে, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর বক্তব্য নয়, বরং কোনো কোনো সাহাবির বক্তব্য। পরবর্তী যুগের কোনো রাবী ভুলক্রমে তা হাদীসে নববি হিসাবে বর্ণনা করেছেন । বাইহাকি ও দারাকুতনি আলীর সূত্রেও রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস উদ্ধৃত করেছেন । ইবন মাজাহ এই অর্থে একটি হাদীস আবু হুরাইরার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উদ্ধৃত করেছেন । হাদীসটির সনদ দুর্বল। বাইহাকি এই অর্থে ইবন মাসউদের একটি বক্তব্য উদ্ধৃত করেছেন এবং বলেছেন, এর সনদ মুত্তাসিল বা অবিচ্ছিন্ন । অনুরূপ বক্তব্য মুআয ও উকবা ইবন আমির থেকেও উদ্ধৃত করেছেন, কিন্তু বলেছেন যে, এর সনদ মুনকাতি' বা বিচ্ছিন্ন ।

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, অপরাধ প্রমাণে সন্দেহ থাকলে হদ্দ বা নির্ধারিত শাস্তি প্রদান থেকে বিরত থাকার মূল অর্থ ও নির্দেশনা অনেক সহীহ হাদীস দ্বারা প্রমাণিত । আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান