ফিকহুস সুনান ওয়াল আসার

৯. দাসমুক্তির অধ্যায়

হাদীস নং: ১৭৪৫
দাসমুক্তির অধ্যায়
‘মুদাব্বার' বা মৃত্যুত্তোর আযাদ দাসের সন্তান
(১৭৪৫) ইবন উমার রা. বলেন, 'মুদাব্বার' বা মৃত্যুত্তোর আযাদ দাস দাসীর সন্তানও তার মতোই আযাদ।
كتاب العتق
عن ابن عمر رضي الله عنهما قال: ولد المدير بمنزلته

হাদীসের তাখরীজ (সূত্র):

(আব্দুর রাযযাক।** তিনি অনুরূপ মতামত তাবিয়ি যুহরি ও ইবনুল মুসাইয়িব থেকেও উদ্ধৃত করেছেন)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৬৬৮৩; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/২৮৬; ইবন হাজার, আদ দিরায়াহ ২/৮৭]

** [গ্রন্থকার টীকায় বলেন, সায়ীদ ইবন আব্দুর রাহমান ছাড়া সনদের সকল রাবীর হাদীস মুহাদ্দিসগণ গ্রহণ করেছেন। এই সায়ীদ ইবন আব্দুর রাহমানের ব্যাপারে আমি কিছুই জানতে পারি নি। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান