ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৭১
তালাক - ডিভোর্স অধ্যায়
ক্রীতদাসীর তালাক ও তার ইদ্দতের সময়
(১৬৭১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্রীতদাসীর তালাক দুইটি এবং তার ইদ্দত দুইবার ঋতুস্রাব ।
كتاب الطلاق
عن عائشة رضي الله عنها مرفوعا: طلاق الأمة تطليقتان وقرؤها حيضتان
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন । অনুরূপ মতামত তিনি ইবন আব্বাস রা. থেকেও সঙ্কলন করেছেন এবং সহীহ বলেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-২৮২২; সুনান আবু দাউদ, হাদীস- ২১৮৯; সুনান তিরমিযি, হাদীস-১১৮২; সুনান ইবন মাজাহ, হাদীস-২০৮০; সুনান দারাকুতনি, হাদীস-৪০০৩]