ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৫৯
তালাক - ডিভোর্স অধ্যায়
সুন্নত তালাক ও বিদআত তালাক
(১৬৫৯) মুআয রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, হে মুআয, যদি কেউ বিদআত পদ্ধতিতে এক, দুই বা তিন তালাক প্রদান করে, তবে আমরা তার বিদআত মানতে তাকে বাধ্য করব।
كتاب الطلاق
عن معاذ رضي الله عنه مرفوعا: يا معاذ من طلق للبدعة واحدة أو اثنتين أو ثلاثا ألزمناه بدعته

হাদীসের তাখরীজ (সূত্র):

(দারাকুতনি)।** [সুনান দারাকুতনি, হাদীস-৪০২০; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৪৯৩২]
————————————————————
** দারাকুতনি বলেন, হাদীসটির একমাত্র বর্ণনাকারী ইসমাঈল ইবন আবু উমাইয়া অত্যন্ত দুর্বল ও পরিত্যাক্ত বর্ণনাকারী তবে ইবন হিব্বান তাকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। (গ্রন্থকার)
tahqiqতাহকীক:তাহকীক চলমান