ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৫৫
তালাক - ডিভোর্স অধ্যায়
প্রয়োজনে তালাক প্রদানের বৈধতা
(১৬৫৫) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশী ঘৃণিত হালাল কাজ হল তালাক।
كتاب الطلاق
عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعا: أبغض الحلال إلى الله الطلاق

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ ও ইবন মাজাহ । হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। আবু হাতিম হাদীসটি মুরসাল বলে মতপ্রকাশ করেছেন)।** [সুনান আবু দাউদ, হাদীস-২১৭৮; সুনান ইবন মাজাহ, হাদীস-২০১৮; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৭৯৪]
————————————————————
** [আবু হাতিম ছাড়াও বাইহাকি, দারাকুতনি প্রমুখ মুহাদ্দিস মুরসাল বর্ণনাকে অগ্রগণ্য বলে মতপ্রকাশ করেছেন।শুআইব আরনাউত বলেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে মুরসাল বা মুত্তাসিল হওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। মুরসাল বর্ণনাই মাহফুয একাধিক মুহাদ্দিস এ মতটিকেই প্রাধান্য দিয়েছেন। পক্ষান্তরে ইবনুত তুরকমানি মুত্তাসিল হওয়ার মতকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, হাকিম ইবন আবী শাইবার সূত্রে মুস্তাদরাকে মুত্তাসিলরূপে হাদীসটি সঙ্কলন করে বলেন, এর সনদ সহীহ। একে শক্তিশালী করে মুহাম্মাদ ইবন খালিদের মুত্তাসিল বর্ণনা। ইবন মাজাহ আব্দুল্লাহ ইবন ওয়ালিদের সূত্রে মুহারিব থেকে মুত্তাসিলরূপে সঙ্কলন করেছেন। বাইহাকি তা উল্লেখ করেছেন। এসব কিছু মুত্তাসিল বর্ণনাকেই অগ্রগণ্য বলে দাবি করে। কেননা তা অধিক সূত্রে বর্ণিত হয়েছে। দেখুনঃ ইবনুত তুরকমানি, আল জাওহারুন নাকি ৭/৩২২-৩২৩; ইবনুল আসীর, জামিউল উসুল ৭/৬২৩; ইবন আবু হাতিম, ইলালুল হাদীস ৪/১১৮; শুআইব আরনাউত, তাহকীক সুনান ইবন মাজাহ ৩/১৮০-১৮১। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান