ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৫০
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের পরে দুধপান করলে বিবাহ হারাম হয় না
(১৬৫০) ইবন আব্বাস রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণিত, দুই বছরের মধ্যে যে দুধপান করা হয় তা ছাড়া অন্য কোনো দুধপানে দুধ-সম্পর্ক হয় না । (দুই বছর বয়সের পরে কেউ কারো দুধপান করলে তাতে দুধ-সম্পর্ক স্থাপিত হয় না)।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما مرفوعا قال: لا رضاع إلا ما كان في الحولين
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি দারাকুতনি ও ইবন আদি সঙ্কলন করেছেন)। [সুনান দারাকুতনি, হাদীস-৪৩৬৪; ইবন আদি, আল কামিল ৮/৩৯৯]
তারা উল্লেখ করেন যে, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এরকথা হিসাবে এবং ইবন আব্বাসের কথা হিসাবে উভয়ভাবে বর্ণিত হয়েছে। তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে, নির্ভরযোগ্য বর্ণনাকারীগণ এই হাদীসটিকে ইবন আব্বাসের কথা হিসাবেই বর্ণনা করেছেন। এজন্য তারা বলেন যে, হাদীসটি ইবন আব্বাসের বক্তব্য হিসাবে বর্ণনা করাই সঠিক। এছাড়া তাবারি সহীহ সনদে ইবন আব্বাস রা. ও ইবন মাসউদ রা. থেকেও অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন।