ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬০১
বিবাহ-শাদীর অধ্যায়
বিবাহে পাত্র-পাত্রীর সমযোগ্যতা
(১৬০১) ইবন উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামে বর্ণিত, আরবগণ একে অপরের জন্য যোগ্য: গোত্রের সাথে গোত্র এবং ব্যক্তির সাথে ব্যক্তি মাওয়ালিগণ১ একে অপরের জন্য যোগ্য: গোত্রের সাথে গোত্র এবং ব্যক্তির সাথে ব্যক্তি। শুধুমাত্র ব্যতিক্রম হল তন্তুবায়ী বা বয়নকারী (weaver/knitter) এবং রক্তমোক্ষণকারী (Cupper)।
كتاب النكاح
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: العرب بعضهم أكفاء لبعض قبيلة بقبيلة ورجل برجل والموالي بعضهم أكفاء لبعض قبيلة بقبيلة ورجل برجل إلا حائك أو حجام

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি বাইহাকি সঙ্কলন করেছেন)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৩৭৬৯]
ইমাম আবু হাতিম রাযি (মৃ. ২৭৭ হি.) হাদীসটিকে বাতিল বলে উল্লেখ করেছেন । তিনি বলেন, হাদীসটি কখনোই রাসূলুল্লাহ (ﷺ) এর কথা নয় । তা বানোয়াট ও ভিত্তিহীন মিথ্যা কথা । কোনো একজন নির্ভরযোগ্য রাবীর সূত্রে এই হাদীসটি বর্ণিত হয় নি।২ বাযযার মুআয রা.র সূত্রে এই অর্থে একটি হাদীস সঙ্কলন করেছেন । মুআয থেকে বর্ণিত এই হাদীসটির সনদও বিচ্ছিন্ন ও অগ্রহণযোগ্য ।
————————————————————
১। আযাদকৃত ক্রীতদাসগণ বা আরবদের সাথে চুক্তিবদ্ধ অনারবগণ। (অনুবাদক)
২। হাদীসটির সনদ নিম্নরূপ: শুজা ইবনুল ওয়ালিদ নামক একব্যক্তি বলেন, আমাকে একব্যক্তি বলেছেন, ইবন জুরাইজ বলেছেন, ইবন আবী মুলাইকা বলেছেন, আব্দুল্লাহ ইবন উমার বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন...। সনদে শুজার শিক্ষক একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। স্বভাবতই অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তির বর্ণনা গ্রহণযোগ্য নয়। এই অর্থে কোনো হাদীসই রাসূলুল্লাহ (ﷺ) থেকে একটি গ্রহণযোগ্য সনদেও বর্ণিত হয় নি। এছাড়া অগণিত সহীহ হাদীস এধরনের পেশাভিত্তিক বাছবিচারের বিরোধিতা করে । পরবর্তীতে গ্রন্থকার কয়েকটি হাদীস উল্লেখ করবেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান