ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৯০
বিবাহ-শাদীর অধ্যায়
স্বাধীন স্ত্রীর বর্তমানে ক্রীতদাসীকে বিবাহ বা তার বিপরীত করা
(১৫৯০) জাবির রা. বলেন, স্বাধীন স্ত্রীর বর্তমানে ক্রীতদাসীকে বিবাহ করা যাবে না। তবে ক্রীতদাসী স্ত্রীর বর্তমানে স্বাধীন মহিলাকে বিবাহ করা যাবে।
كتاب النكاح
عن جابر رضي الله عنه: لا تنكح الأمة على الحرة وتنكح الحرة على الأمة

হাদীসের তাখরীজ (সূত্র):

(আব্দুর রাযযাক সহীহ সনদে। দারাকুতনি আয়িশার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস উদ্ধৃত করেছেন)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৩০৮৯; ইবন হাজার, আদ দিরায়াহ ২/৫৭]

আয়িশার সূত্রে বর্ণিত এই হাদীসটির সনদ অত্যন্ত দুর্বল। (গ্রন্থকার)
tahqiqতাহকীক:তাহকীক চলমান