ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৮৬
বিবাহ-শাদীর অধ্যায়
ব্যভিচারের কারণে বিবাহ অবৈধ হওয়া
(১৫৮৬) ইমরান ইবন হুসাইন রা. থেকে বর্ণিত। কোনো ব্যক্তি তার শাশুড়ির সাথে ব্যভিচারের পাপে লিপ্ত হলে তার বিধান সম্পর্কে তিনি বলেন, তার স্ত্রী ও তার শাশুড়ি উভয়েই তার জন্য চিরতরে হারাম হয়ে গিয়েছে।
كتاب النكاح
عن عمران بن حصين رضي الله عنه قال فيمن فجر بأم امرأته حرمتا عليه جميعا
হাদীসের তাখরীজ (সূত্র):
(আব্দুর রাযযাক । হাদীসটির সনদ আপত্তিকর বা অগ্রহণযোগ্য নয়)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১২৭৭৬; ইবন হাজার, ফাতহুল বারি ৯/১৫৬]