ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৭৮
বিবাহ-শাদীর অধ্যায়
বংশ, বিবাহ ও চারের অধিক সংখ্যার কারণে বিবাহ নিষিদ্ধ মহিলাগণ
(১৫৭৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, চার জনের অধিক স্ত্রী পুরুষের জন্য হারাম, যেরূপ তার জন্য তার মাতা, কন্যা ও ভগ্নি হারাম।
كتاب النكاح
عن ابن عباس رضي الله عنهما: ما زاد على أربع فهو حرام كأمه وابنته وأخته

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি তা'লীকরূপে । আবদ ইবন হুমাইদ সহীহ সনদে তা মুসনাদরূপে সঙ্কলন করেছেন) । [সহীহ বুখারি ৭/১০; ইবন হাজার, ফাতহুল বারি ৯/১৫৪]
tahqiqতাহকীক:তাহকীক চলমান