ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩৫০
রোযার অধ্যায়
মহল্লার মসজিদ বা জামে মসজিদ ছাড়া ই'তিকাফ হবে না
(১৩৫০) তাবিয়ি ইবরাহীম বলেন, হুযাইফা রা. ইবন মাসউদ রা.কে বলেন, আর আমি নিশ্চিতরূপে জানি যে, মহল্লার মসজিদ বা জামে মসজিদ ছাড়া (ব্যক্তিগত বা পারিবারিক সালাতের স্থানে) ই'তিকাফ হয় না।
كتاب الصيام
عن إبراهيم أن حذيفة قال لابن مسعود رضي الله عنهما: أما أنا فقد علمت أنه لا اعتكاف إلا في مسجد جماعة

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাবারানি । হাদীসটি মুরসাল শক্তিশালী)। [তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৯৫০৯]

হাদীসটি তাবিয়ি ইবরাহীম নাখয়ি বর্ণনা করেছেন। ইবরাহীম পর্যন্ত সনদ সহীহ। তবে ইবরাহীম হুযাইফার জীবদ্দশায় তার থেকে কিছু শেখার সুযোগ পান নি। তিনি অন্য কারো মাধ্যমে হাদীসটি জেনেছেন, যার নাম তিনি উল্লেখ করেন নি। এজন্য হাদীসটির সনদ বিচ্ছিন্ন বা মুনকাতি । মুদাদ্দিসগণ অনেক সময় মুনকাতি' হাদীসকেও মুরসাল বলেন। ( গ্রন্থকারের টাকা থেকে)
tahqiqতাহকীক:তাহকীক চলমান