ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩৩২
রোযার অধ্যায়
শনিবার ও রবিবার সিয়াম পালন
(১৩৩২) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময়ে শনিবার ও রবিবারে সিয়াম পালন করতেন।
كتاب الصيام
عن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أكثر ما كان يصوم من الأيام يوم السبت ويوم الأحد

হাদীসের তাখরীজ (সূত্র):

(নাসায়ি। ইবন খুযাইমা হাদীসটিকে সহীহ বলেছেন)। [নাসায়ি, আল সুনানুল কুবরা, হাদীস-২৭৮৮; সহীহ ইবন খুযাইমা, হাদীস-২১৬৭; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৫৯৩]

হাদীসটির বাকি অংশ: ويقول : إنهما يوما عيد المشركين فأحب أن أخالفهم 'এবং তিনি বলতেন, এই দুইটি দিন হল মুশরিকদের (ইয়াহুদি ও খ্রিস্টানদের) ঈদের বা উৎসবের দিন। এজন্য আমি তাদের বিরোধিতা করতে ভালোবাসি'। দেখুন: তাবারানি, আল মু'জামুল কাবীর ২৩/২৮৩; আলবানি, সহীহুল জামি' ২/৮৭১।
tahqiqতাহকীক:তাহকীক চলমান