ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩২১
রোযার অধ্যায়
সূর্যাস্ত হয়েছে ধারণা করে কেউ ইফতার করলে
(১৩২১) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, এক মেঘলা দিনে উমার ইবনুল খাত্তাব রা. ও তার সঙ্গীগণ সূর্য ডুবে গিয়েছে ভেবে ইফতার করেন। তিনি (ইবরাহীম) বলেন, এরপর সূর্য বেরিয়ে পড়ে। তখন উমার রা. বলেন, আমরা কোনো অন্যায় করি নি। আমরা এই দিনের সিয়াম পূর্ণ করব । এরপর এর স্থলে একদিন কাযা করব।
كتاب الصيام
عن إبراهيم النخعي قال: أفطر عمر بن الخطاب وأصحابه رضي الله عنهم في يوم غيم ظنوا أن الشمس غابت قال: فطلعت الشمس فقال عمر: ما تعرضنا بجنف تتم هذا اليوم ثم نقضي يوما مكانه
হাদীসের তাখরীজ (সূত্র):
(মুহাম্মাদ কিতাবুল আসারে । হাদীসটি মুরসাল। বাকি সনদ শক্তিশালী)। [মুহাম্মাদ, কিতাবুল আসার, তাহকীক: আহমাদ ঈসা, হাদীস-২৮৬; যাইলায়ি, নাসবুর রায়াহ-২/৪৬৯]
ইবরাহীম নাখয়ি উমার রা.কে পান নি। তিনি অন্য কারো মাধ্যমে এই ঘটনাটি জেনেছেন, যার বা যাদের নাম তিনি উল্লেখ করেন নি। এজন্য উমার ও ইবরাহীমের মধ্যে সনদটি মুরসাল অর্থাৎ মুনকাতি' বা বিচ্ছিন্ন। (অনুবাদক)
ইবরাহীম নাখয়ি উমার রা.কে পান নি। তিনি অন্য কারো মাধ্যমে এই ঘটনাটি জেনেছেন, যার বা যাদের নাম তিনি উল্লেখ করেন নি। এজন্য উমার ও ইবরাহীমের মধ্যে সনদটি মুরসাল অর্থাৎ মুনকাতি' বা বিচ্ছিন্ন। (অনুবাদক)