ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩১৩
রোযার অধ্যায়
সিয়াম অবস্থায় মিথ্যা-অন্যায় কথা থেকে নিষেধাজ্ঞা
(১৩১৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা-অন্যায় কথা এবং কর্ম** পরিত্যাগ না করল তার আহার ও পানীয় পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই।
كتاب الصيام
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-১৯০৩; সুনান আবু দাউদ, হাদীস-২৩৬২; সুনান তিরমিযি, হাদীস-৭০৭]

[ইবন মাজাহ ও বুখারির অন্য বর্ণনায় অতিরিক্ত আছে 'এবং অজ্ঞতা'। দেখুন: সহীহ বুখারি, হাদীস ৬০৫৭; সুনান ইবন মাজাহ, হাদীস-১৬৮৯। -সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ তা'আলার কাছে রোযা মকবুল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য এটা জরুরী যে, মানুষ পানাহার বর্জন ছাড়া গুনাহ ও অশ্লীল কথা ও কাজ থেকেও নিজের মুখ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের হেফাযত করবে। যদি কোন ব্যক্তি রোযা রাখে আর গুনাহর কথা-বার্তা ও গুনাহর কাজ করতে থাকে, তাহলে আল্লাহ্ তা'আলা তার এ রোযার প্রতি ভ্রুক্ষেপও করবেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)