ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৯৭
রোযার অধ্যায়
ইফতারের সময় কী বলবে
(১২৯৭) দ্বিতীয় শতকের তাবিয়ি মুআয ইবন যুহরাহ বলেন, তার কাছে পৌঁছেছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন ইফতার করতেন তখন বলতেন, 'হে আল্লাহ, আপনার জন্যই আমি সিয়াম পালন করেছি এবং আপনার রিযিক দ্বারা ইফতার করেছি ।
كتاب الصيام
عن معاذ بن زهرة أنه بلغه أن النبي صلى الله عليه وسلم كان إذا أفطر قال: اللهم لك صمت وعلى رزقك أفطرت

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ এভাবে মুরসালরূপে সঙ্কলিত করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-২৩৫৮]
ইমাম যাইদ ইবন আলী ইবনুল হুসাইন (১২২ হি.) এর নামে সঙ্কলিত ‘মুসনাদ’ গ্রন্থে হাদীসটি সঙ্কলিত হয়েছে। সেখানে সনদ উল্লেখ করা হয়েছে যাইদ তার পিতা যাইনুল আবেদীন আলী থেকে, তিনি তার দাদা ইমাম হুসাইন থেকে, তিনি আলী থেকে। এই সনদ সহীহ। তবে মুসনাদ গ্রন্থটির সঙ্কলক, ইমাম যাইদের ছাত্র বলে দাবীদার আবু খালিদ ওয়াসিতির নির্ভরযোগ্যতার বিষয়ে আপত্তি আছে। এই বর্ণনায় দুআটির শেষে আরো আছে: فتقبله منا ‘অতএব আপনি আমাদের নিকট থেকে (এই কর্ম) কবুল করে নিন'। তাবারানি অনুরূপ কর্ম আনাস রা., ইবন আব্বাস রা. ও সকল সাহাবি থেকে সঙ্কলিত করেছেন।

[আলবানি, ইসলাম মানসুর প্রমুখ মুহাদ্দিস বলেন, হাদীসটির সনদ দুর্বল। ইবনুল আসীর বলেন, এটি মুরসাল। তবে একাধিক শাহিদ একে শক্তিশালী করে। দেখুন: জামিউল উসুল ৬/৩৭৮; মুনাবি, ফায়যুল কাদীর ৫/১০৬; ইরওয়াউল গালীল ৪/৩৮; ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৪/৬০৮। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান