ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৯৩
নামাযের অধ্যায়
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৩) তাবিয়ি মাকহুল (৫০-১১৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো মহিলা পুরুষদের মাঝে মৃত্যুবরণ করেন, যেখানে অন্য কোনো মহিলা নেই, অথবা কোনো পুরুষ মহিলাদের মধ্যে মৃত্যুবরণ করেন যেখানে অন্য কোনো পুরুষ নেই, তাহলে সেই মৃতদেহকে তায়াম্মুম করিয়ে দাফন করতে হবে। পানি না পেলে যেমন তায়াম্মুম করতে হয়, এই দুই মৃতেরও সেই বিধান।
كتاب الصلاة
عن مكحول مرسلا مرفوعا: إذا ماتت المرأة مع الرجال ليس معهم امرأة غيرها والرجل مع النساء ليس معهن رجل غيره فإنهما يتيممان ويدفنان وهما بمنزلة من لا يجد الماء
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ তার মারাসীল গ্রন্থে এবং বাইহাকি । হাদীসটি মুরসাল । তাবারানি এই অর্থে একটি হাদীস সিনান ইবন আরাফা রা.র সূত্রে যয়ীফ সনদে সঙ্কলিত করেছেন। বাইহাকি অনুরূপ মতামত তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িবের ফাতওয়া হিসাবে উল্লেখ করেছেন। মালিক আলিমগণের মতামত হিসাবে উল্লেখ করেছেন)। [মারাসীল আবু দাউদ, হাদীস-৪১৪; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৬৬৬৯]