ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৬৯
নামাযের অধ্যায়
ঘা, ক্ষত, ব্যাথা বা জ্বরে আক্রান্ত ব্যক্তির জন্য দুআ
(১০৬৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে শিক্ষা দিতেন যে, জ্বর হলে বা যে কোনো ব্যথাবেদনা-অসুস্থতায় যেন তারা বলেন, ‘মহান আল্লাহর নামে, আমি আশ্রয় গ্রহণ করছি মহামহিম আল্লাহর, রক্তভরপুর অস্থির শিরার অকল্যাণ থেকে এবং আগুণের উত্তাপের অকল্যাণ থেকে'।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الحمى ومن الأوجاع كلها أن يقولوا: بسم الله الكبير أعوذ بالله العظيم من شر عرق نعار ومن شر حر النار
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবনুস সুন্নি) ।** [ইবনুস সুন্নি, আমালুল ইয়াওমি, হাদীস-৫৬৬]
হাদীসটি ইবন মাজাহ, আহমাদ ও হাকিম সঙ্কলিত করেছেন। হাদীসের একজন রাবীর বিষয়ে কিছু মতভেদ থাকলেও হাকিম হাদীসটিকে সহীহ বলে গণ্য করেছেন। যাহাবিও হাদীসটিকে গ্রহণযোগ্য বলে মনে করেছেন। [ইবন মাজাহ, হাদীস-৩৫২৬; আহমাদ, হাদীস-২৭২৯; হাকিম, হাদীস-৮২৭৪; বাযযার ৪৮০৭] (অনুবাদক)