ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০০৯
নামাযের অধ্যায়
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৯) তাবিয়ি নাফি’ বলেন, আমি আবু হুরাইরা রা.র সাথে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাত আদায় করেছি। তিনি প্রথম রাকআতে কিরাআতের অর্থাৎ কুরআন পাঠের পূর্বে ৭ তাকবীর ও দ্বিতীয় রাকআতে কুরআন পাঠের পূর্বে ৫ তাকবীর বলেন।
كتاب الصلاة
عن نافع قال: شهدت الأضحى والفطر مع أبي هريرة فكبر في الركعة الأولى سبع تكبيرات قبل القراءة وفي الآخرة خمس تكبيرات قبل القراءة
হাদীসের তাখরীজ (সূত্র):
[মুয়াত্তা মালিক, হাদীস-৫৯০; মুহাম্মাদ, হাদীস-২৩৭]
মুহাম্মাদ বলেন, দুই ঈদের তাকবীরের বিষয়ে মানুষের মধ্যে বিভিন্ন মত ও পদ্ধতি রয়েছে । যে পদ্ধতিই তুমি গ্রহণ কর তা ভালো (সব পদ্ধতিই ভালো ও গ্রহণযোগ্য, কাজেই তুমি যে কোনো পদ্ধতি অনুসারে চলতে পার)। তবে সকল পদ্ধতির মধ্যে আমাদের দৃষ্টিতে উত্তম হল আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত পদ্ধতি।
[ইবনুল আসীর বলেন, হাদীসটির সনদ সহীহ। দেখুন: জামিউল উসুল ৬/১২৮; আলবানি, ইরওয়াউল গালীল ৩/১১০। -সম্পাদক]