ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৬১
নামাযের অধ্যায়
খুতবার বিস্তারিত বিবরণ ও খুতবার পদ্ধতি
(৯৬১) তাবিয়ি শা'বি (১০৪ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন জুমুআর দিনে মিম্বরের উপরে উঠতেন তখন সমবেত মানুষদের দিকে মুখ করে বলতেন, 'আস-সালামু আলাইকুম'। আবু বাকর রা. ও উমার রা.ও তা করতেন।
كتاب الصلاة
عن الشعبي قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا صعد المنبر يوم الجمعة استقبل الناس بوجهه فقال: السلام عليكم... وكان أبو بكر وعمر رضي الله عنهما يفعلانه

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা। হাদীসটি মুরসাল। শা'বি পর্যন্ত সনদ আপত্তিজনক নয়) [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৫১৯৫]

[এই আরবি ইবারতটি অনুবাদকের প্রতিস্থাপন। মুসান্নাফে এভাবেই আছে। তবে গ্রন্থকার উদ্ধৃত করেছেন নাসবুর রায়াহ থেকে সেখানকার মতো করে। সেখানে ইবারতটি রয়েছে এভাবে:
عن الشعبي قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا صعد المنبر يوم الجمعة استقبل الناس بوجهه فقال: السلام عليكم.وكان أبو بكر وعمر وعثمان يفعلونه দেখুন: যাইলায়ি, নাসবুর রায়াহ ২/২০৬।-সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান