ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫৭
নামাযের অধ্যায়
জুমুআর সালাত শহরে, গ্রামে নয়
(৯৫৭) আলী রা. বলেন, পরিপূর্ণ শহর ছাড়া তাশরীক (তাকবীরে তাশরীক বা সালাতুল ঈদ) হবে না, জুমুআও হবে না।
كتاب الصلاة
عن علي رضي الله عنه قال: لا تشريق ولا جمعة إلا في مصر جامع
হাদীসের তাখরীজ (সূত্র):
(আব্দুর রাযযাক। হাফিয ইবন হাজার আসকালানি ও ইবন হাযম হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন আবী শাইবাও আলী রা. থেকে অনুরূপ মতামত সঙ্কলিত করেছেন)। [মুসান্নাফ, আব্দুর রাযযাক, হাদীস-৫১৭৫; মুসান্নাফ, ইবন আবী শাইবা, হাদীস-৫০৬৪]