ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫০
নামাযের অধ্যায়
যাদের উপর জুমআর সালাত ফরয নয়
(৯৫০) কাইস ইবন মুসলিম নামক একজন তাবি’-তাবিয়ি বলেন, তারিক ইবন শিহাব রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতুল জুমুআ দায়িত্ব এবং আবশ্যকীয় প্রত্যেক মুসলিমের জন্য। ব্যতিক্রম শুধুমাত্র চারব্যক্তি: ক্রীতদাস, মহিলা, শিশু ও অসুস্থ ব্যক্তি।
كتاب الصلاة
عن قيس بن مسلم عن طارق بن شهاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا أربعة عبد مملوك أو امرأة أو صبي أو مريض
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি আবু দাউদ সঙ্কলিত করেছেন) । [সুনান আবু দাউদ, হাদীস-১০৬৭; মুস্তাদরাক হাকিম, হাদীস-১০৬২]
হাদীসটির সনদ বিচ্ছিন্ন। কাইস ইবন মুসলিম তাবি’-তাবিয়ি ছিলেন । তিনি কোনো সাহাবিকে দেখেন নি। তিনি অন্য এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে তারিক ইবন শিহাবের হাদীসটি শুনেছেন, যাদের নাম তিনি উল্লেখ করেন নি। তবে কাইস পর্যন্ত সনদ গ্রহণযোগ্য। হাদীসটি হাকিম এই সনদে সাহাবি আবু মুসা আশআরির সূত্রে সঙ্কলিত করেছেন এবং সহীহ বলেছেন । দারাকুতনি অনুরূপ হাদীস জাবির রা.র সূত্রে সঙ্কলিত করেছেন। এই হাদীসে অতিরিক্ত বলা হয়েছে, ‘অথবা মুসাফির’ । নববি হাদীসটির সনদ যয়ীফ বলে উল্লেখ করেছেন। যাইলায়ি তার অনুসরণ করেছেন। গ্রন্থকার বলেন, হাদীসটির সনদ হাসান বলে গণ্য করা যায় ।