ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০২
নামাযের অধ্যায়
সাহ্উ বা ভুলের সাজদার পরে তাশাহহুদ পাঠ
(৯০২) ইমরান ইবন হুসাইন রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সালাত আদায় করান এবং তাতে তিনি ভুল করেন । তখন তিনি দুইটি সাজদা করেন। অতঃপর তিনি তাশাহহুদ পাঠ করেন এবং এরপর সালাম ফেরান।
كتاب الصلاة
عن عمران بن حصين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بهم فسها فسجد سجدتين ثم تشهد ثم سلّم

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন । ইবন মাসউদ রা. অনুরূপভাবে ভুলের সাজদার পরে তাশাহহুদ পাঠ করতেন বলে সাহনূন ‘আল মুদাওয়ানাতুল কুবরা'র মধ্যে হাসান সনদে সঙ্কলিত করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-১০৩৯; সুনান তিরমিযি, হাদীস-৩৬৫; সুনান নাসায়ি, হাদীস-১২৩৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান