ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০১
নামাযের অধ্যায়
সাহ্উ বা ভুলের সাজদার পদ্ধতি
(৯০১) সাওবান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক ভুলের জন্য দুইটি সাজদা সালামের পরে।
كتاب الصلاة
عن ثوبان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لكل سهو سجدتان بعد ما يسلم

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-১০৩৮; সুনান ইবন মাজাহ, হাদীস-১২১৯]

এই অর্থে আবু হুরাইরা রা. ও ইমরান ইবন হুসাইন রা. থেকে বর্ণিত মারফূ' হাদীস সহীহ মুসলিমে সঙ্কলিত । আব্দুল্লাহ ইবন জা'ফর রা. বর্ণিত মারফূ' হাদীস নাসায়ি সঙ্কলন করেছেন এবং ইবন খুযাইমা সহীহ বলেছেন । এই অর্থে মুগীরাহ ইবন শু‘বা রা.র কর্ম বা মাউকূফ হাদীস আবু দাউদ সঙ্কলিত করেছেন এবং তিরমিযি সহীহ বলেছেন। এই অর্থে আনাস রা.র কর্ম বা মাউকূফ হাদীস তাহাবি সহীহ সনদে এবং ইবন আব্বাস রা.র কর্ম তিনি হাসান সনদে সঙ্কলিত করেছেন। আব্দুল্লাহ ইবন যুবাইর রা.র কর্ম বাইহাকি হাসান সনদে সঙ্কলিত করেছেন। [ সহীহ মুসলিম, হাদীস-৫৭৩, ৫৭৪; সুনান আবু দাউদ, হাদীস-১০৩৭; সুনান নাসায়ি, হাদীস-১২৪৮-১২৫১; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-২৫৬৬, ২৫৬৭, ২৫৭০-২৫৭২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান