ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯১
নামাযের অধ্যায়
দুই ঈদের রাত ইবাদতে কাটানো
(৮৯১) উবাদাহ ইবনুস সামিত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত ইবাদতে জাগ্রত থাকবে তার অন্তর মৃত্যুবরণ করবে না যেদিন সকল অন্তর মৃত্যুবরণ করবে।
كتاب الصلاة
عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من أحيا ليلة الفطر وليلة الأضحى لم يمت قلبه يوم تموت القلوب

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাবারানি হাসান সনদে । অনুরূপ হাদীস ইবন মাজাহ আবু উমামা রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে সঙ্কলিত করেছেন)। (তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-১৫৯; সুনান ইবন মাজাহ, হাদীস-১৭৮২]

[হাইসামি হাদীসটি উদ্ধৃত করে রাবী উমার ইবন হারুনের দুর্বলতার কথা উল্লেখ করেছেন। আলবানি হাদীসটিকে মাওযূ' বা বানোয়াট বলেছেন। মুনাবি, ইরাকি, তাহির পাটনি, মুনযিরি, নববি ও শুআইব আরনাউত প্রমুখ মুহাদ্দিস ইবন মাজাহ সঙ্কলিত আবু উমামার হাদীসকে দুর্বল বলেছেন। আলবানি বলেছেন, অত্যন্ত দুর্বল অথবা বানোয়াট। দেখুন: মুনাবি, ফাইযুল কাদীর ৬/৩৯; ইরাকি, তাখরীজুল ইহইয়া ১/৪৩০; তাহির পাটনি, তাযকিরাতুল মাওযুআত, পৃ. ৪৬; মুনযিরি, আত তারগীব ২/৯৮; নববি, আল আযকার, পৃ. ১৭১; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ২/১১; যয়ীফুত তারগীব ১/১৬৮ ও শুআইব আরনাউত, তাহকীক সুনান ইবন মাজাহ ২/৬৫৮-৬৫৯।-সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান