ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৬
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৬) তাবিয়ি ইয়াহইয়া ইবন সায়ীদ আনসারি (মৃ: ১৪৪ হি.) বলেন, উমার রা. একব্যক্তিকে নির্দেশ দেন, যিনি মানুষদের নিয়ে ২০ রাকআত রাতের সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن يحيى بن سعيد أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم عشرين ركعة

হাদীসের তাখরীজ (সূত্র):

[মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৭৬৮২]

এই হাদীসটির সনদও পূর্ববর্তী হাদীসের মতো বিচ্ছিন্ন । ইয়াহইয়া উমার রা.র ইন্তিকালের অনেক পরে জন্ম গ্রহণ করেছেন। তবে ইয়াহইয়া পর্যন্ত সনদ শক্তিশালী ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান