ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬৪
নামাযের অধ্যায়
সালাতুদ দুহা বা চাশতের সুন্নত
(৮৬৪) আবু হুরাইরা রা. বলেন, আমার বন্ধু (রাসূলুল্লাহ ﷺ) আমাকে তিনটি বিষয়ের ওসীয়ত করেছেন, আমি মৃত্যু পর্যন্ত তা পরিত্যাগ করব না: প্রতি মাসে তিনদিন সিয়াম পালন, দুই রাকআত সালাতুদ দুহা আদায় এবং ঘুমানোর পূর্বে বিতর আদায়।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه قال: أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-১১৭৮; সহীহ মুসলিম, হাদীস-৭২১; সুনান আবু দাউদ, হাদীস-১৪৩২; সুনান নাসায়ি, হাদীস-১৬৭৭]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)