ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৫২
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৫২) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফজরের দুই রাকআত সুন্নত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: ركعتا الفجر خير من الدنيا وما فيها

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)।** [সুনান তিরমিযি, হাদীস-৪১৬; সুনান নাসায়ি, হাদীস-১৭৫৯]

হাদীসটি মুসলিমও সঙ্কলিত করেছেন। সহীহ মুসলিম ১/৫০১, কিতাবু সালাতিল মুসাফিরীন, বাবু ইসতিহবাবি রাকআতাই সুন্নাতিল ফাজরি । [হাদীস নং-৭২৫] (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান