ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৩৬
নামাযের অধ্যায়
কুনুতের দুআ
(৮৩৬) হাসান ইবন আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুনুতের মধ্যে (নাসায়ির বর্ণনায়: বিতরের কুনুতের মধ্যে) বলার জন্য আমাকে কয়েকটি বাক্য শিখিয়েছেন, 'হে আল্লাহ, আমাকে হেদায়াত প্রদান করুন, যাদেরকে আপনি হেদায়াত করেছেন তাদের সাথে। আমাকে পরিপূর্ণ নিরাপত্তা ও সুস্থতা দান করুন, যাদেরকে আপনি নিরাপত্তা দান করেছেন তাদের সাথে । আমাকে ওলি হিসাবে গ্রহণ করুন (আমার অভিভাবকত্ব গ্রহণ করুন), যাদেরকে আপনি ওলি হিসাবে গ্রহণ করেছেন তাদের সাথে। আপনি আমাকে যা কিছু প্রদান করেছেন তাতে বরকত প্রদান করুন। আপনি যা কিছু আমার ভাগ্যে নির্ধারণ করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন। কারণ আপনিই তো ভাগ্য নির্ধারণ করেন, আপনার বিষয় কেউ নির্ধারণ করে দিতে পারে না। আপনি যাকে ওলি হিসাবে গ্রহণ করেছেন সে অপমানিত হবে না। মহামহিমাময় বরকতময় আপনি, হে আমাদের প্রভু, এবং মহামর্যাদাময় ও সর্বোচ্চ আপনি’ । নাসায়ির বর্ণনায় শেষে রয়েছে, 'সাল্লাল্লাহু আলান নাব্বিয়্যি মুহাম্মাদ আল্লাহ নবী মুহাম্মাদের উপর সালাত প্রেরণ করুন'।
كتاب الصلاة
عن الحسن بن علي رضي الله عنهما قال: علمني رسول الله صلى الله عليه وسلم كلمات أقولهن في الوتر (في القنوت): اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت... (وصلى الله على النبي محمد)
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি ও নাসায়ি। তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-৪৬৪; সুনান আবু দাউদ, হাদীস-১৪২৫; সুনান ইবন মাজাহ, হাদীস-১১৭৮; মুসনাদ আহমাদ, হাদীস-১৭১৮; সুনান নাসায়ি, হাদীস-১৭৪৫]
হাদীসের ব্যাখ্যা:
কুনুত সম্পর্কীয় কোন কোন বর্ণনায় لا يذل من واليت তুমি যার অভিভবকত্ব গ্রহণ করেছ সে কখনও অপমানিত হয় না (বাক্যের পর ولا يعز من عاديت যার সাথে তোমার বৈরিতা রয়েছে সে কখনো সন্মানিত হতে পাবে না) এসেছে। আবার কোন কোন বর্ণনায় تبارکت ربنا وتعاليت (তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ) বাক্যের পর "واستغفرك وأتوب إليك আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে প্রত্যাবর্তন করছি) এসেছে। কোন কোন বর্ণনায় তাওবা ও ইস্তিগফারের বাক্যসমূহের পর এই وصلى الله على النبي আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আমার নবীর প্রতি) অতিরিক্ত এসেছে।
অধিকাংশ আলিম সালাতুল বিতরে এই কুনুতই পাঠ করে থাকেন। হানাফী মাযহাবে যে কুনুত প্রচলিত তা হচ্ছে- اللهم إنا نستعينك ونستغفرك الخ এটি ইমাম ইবনে আবু শায়বা, ইমাম তাহাভী (র) সহ অপরাপর আলিম হযরত উমার ও আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন।
আল্লামা শামী (র) পূর্ব কালের কোন কোন হানাফী আলিমের এই মত উদ্ধৃত করেছেন যে اللهم إنا نستعينك ونستغفرك الخ পড়ার পর হাসান ইবনে আলী (রা) কর্তৃক বর্ণিত দু'আ কুনূত اللهم اهدني فيمن هديت পাঠ করা উত্তম।
অধিকাংশ আলিম সালাতুল বিতরে এই কুনুতই পাঠ করে থাকেন। হানাফী মাযহাবে যে কুনুত প্রচলিত তা হচ্ছে- اللهم إنا نستعينك ونستغفرك الخ এটি ইমাম ইবনে আবু শায়বা, ইমাম তাহাভী (র) সহ অপরাপর আলিম হযরত উমার ও আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন।
আল্লামা শামী (র) পূর্ব কালের কোন কোন হানাফী আলিমের এই মত উদ্ধৃত করেছেন যে اللهم إنا نستعينك ونستغفرك الخ পড়ার পর হাসান ইবনে আলী (রা) কর্তৃক বর্ণিত দু'আ কুনূত اللهم اهدني فيمن هديت পাঠ করা উত্তম।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)