ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮১৪
নামাযের অধ্যায়
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৪) বুরাইদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বিতর হক বা দায়িত্ব; কাজেই যে বিতর পালন করবে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় । তিনি তিনবার এই কথাটি বলেন।
كتاب الصلاة
عن بريدة رضي الله عنه مرفوعا: الوتر حق فمن لم يوتر فليس منا ….. ثلاثا
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ । হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন ইবন হুমাম হাদীসটিকে হাসান বলে গণ্য করেছেন) । [সুনান আবু দাউদ, হাদীস-১৪১৯; মুস্তাদরাক হাকিম, হাদীস-১১৪৬; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৬৮৬৩; মুসনাদ আহমাদ, হাদীস-২৩০১৯; তাহাবি, শারহু মুশকিলিল আসার, হাদীস-১৩৪৩; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৪৪৬৪]