ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১৩
নামাযের অধ্যায়
বিতর আবশ্যকীয় দায়িত্ব
(৮১৩) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিতর হক (অর্থাৎ সত্য বা দায়িত্ব); অতএব যার ইচ্ছা হবে সে পাঁচ রাকআত দিয়ে বিতর আদায় করবে, যার ইচ্ছা হবে সে তিন রাকআত দিয়ে বিতর আদায় করবে এবং যার ইচ্ছা হবে সে এক রাকআত দিয়ে বিতর আদায় করবে।
كتاب الصلاة
عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الوتر حق (واجب) (على كل مسلم) فمن شاء أوتر بخمس ومن شاء أوتر بثلاث ومن شاء أوتر بواحدة

হাদীসের তাখরীজ (সূত্র):

(নাসায়ি, তাহাবি, ইবন মাজাহ, বাইহাকি। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান নাসায়ি, হাদীস-১৭১০; সুনান ইবন মাজাহ, হাদীস-১১৯০; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-১৭৩৩; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৪৭৭৭; মুস্তাদরাক হাকিম, হাদীস-১১৩০]

আবু দাউদ হাদীসটি সঙ্কলিত করেছেন। আবু দাউদের বর্ণনায় হাদীসটিতে বলা হয়েছে, 'বিতর হক (দায়িত্ব) প্রত্যেক মুসলিমের উপর...’ । দারাকুতনি হাদীসটি সঙ্কলিত করেছেন। তার বর্ণনায়: 'বিতর হক ওয়াজিব (আবশ্যকীয় দায়িত্ব)'। দারাকুতনির বর্ণনার সনদের রাবীগণ নির্ভরযোগ্য। তায়ালিসি হাদীসটি সঙ্কলিত করেছেন। তার বর্ণনায়: ‘বিতর হক অথবা ওয়াজিব: দায়িত্ব অথবা আবশ্যকীয়' তাবারানি হাসান সনদে হাদীসটি সঙ্কলিত করেছেন। তার বর্ণনায়: ‘বিতর প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব বা আবশ্যকীয়'। এই শব্দে বাযযার হাদীসটি ইবন মাসউদ থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলিত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান